“বিসমিহি তা’আলা”
“আবেদা নূর ফাযিল মাদ্রাসা হলো একটি ব্যতিক্রমধর্মী দ্বীনি শিক্ষার প্রতিষ্ঠান। এটি প্রতিষ্ঠা করেছেন সাবেক শিক্ষা সচিব মরহুম জনাব ইরশাদুল হক সাহেব, যার প্রধান লক্ষ্য ছিল আল্লাহর সন্তুষ্টির জন্য দ্বীনদ্বার সৎ ও ভালো মানুষ তৈরী করা। এই উদ্দেশ্যে আবেদা-নূর ফাউন্ডেশনের অধীনে এই প্রতিষ্ঠানটির ভিত্তি প্রস্তর স্থাপন করেন।”
“এই প্রতিষ্ঠানেরর মৌলিক আদর্শ হলো দ্বীনি জ্ঞান অর্জনের সাথে সাথে শিক্ষার্থীদের দ্বীনদার, সৎ এবং ভালো মানুষ হিসেবে গড়ে তোলা। আমরা শিক্ষার মাধ্যমে তাদের চরিত্র উন্নত করতে এবং উচ্চ নৈতিকতা বৃদ্ধি করতে চাই। এছাড়া, শিক্ষা ও সততার দ্বারা সমাজের উন্নতি বয়ে আনা।
“আমরা প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং শিক্ষার আধারে তাদের দক্ষতা এবং নৈতিক উন্নতি বাড়ানোর চেষ্টা করি। ছাত্র-ছাত্রীদের প্রতি আমাদের দায়িত্ব হলো তাদের কাছে একটি সম্পূর্ণ সুশিক্ষার দৃষ্টান্ত প্রতিক পেশ করা, যা জীবনের সমগ্র ক্ষেত্রে সফলতা এবং সমৃদ্ধির দিকে নির্দেশ করবে।”
“আবেদা নূর ফাযিল মাদ্রাসা একটি ব্যতিক্রমধর্মী দ্বীনি ও বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে দ্বীনি শিক্ষা এবং নৈতিকতা শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের দেশের সু-নাগরিক হিসেবে গড়ে তোলা। আমরা প্রতিটি শিক্ষার্থীর জন্য একটি বাস্তবসম্মত নৈতিক শিক্ষামূলক পরিবেশ তৈরি করতে প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের আশা ও বিশ্বাস, এই প্রতিষ্ঠান তাদের জীবনে আরও একটি নতুন আলোর দিকে নির্দেশ করবে এবং, দেশগড়ার একজন দক্ষ সু-নাগরিক হিসেবে গড়ে তুলবে।
সভাপতি
এ.কে.এম শাহ আলম
আবেদা-নুর ফাযিল মাদ্রাসা
গল্লাই, চান্দিনা, কুমিল্লা