السلام عليكم ورحمةالله
আবেদা নূর ফাযিল মাদ্রাসা” একটি ব্যতিক্রমধর্মী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। এখানে দ্বীনি জ্ঞান, আদর্শ, ও মানবিক মূল্যাবোধের সাথে সাথে শিক্ষার্থীকে উন্নত চরিত্রের অধিকারী করার লক্ষ্যে কাজ করা হয়। শিক্ষার্থীদের আল্লাহ তা’আলার সন্তুষ্টির উদ্দেশ্যে তাদের চরিত্র গঠনের মধ্যে দিয়ে দেশ, জাতী এবং দ্বীনের খেদমতের মানসিকতা তৈরী করা হয়।
একমাত্র আল্লাহতা’আলার সন্তুষ্টি অর্জনের জন্য, হযরত মোহাম্মদ সাঃ এর পরিপূর্ণ সূন্নাত, আদর্শ এবং হোসনে আখলাক্বের অধিকারী হয়ে দ্বীনি জ্ঞান আহরন ও বিতরণের জন্য প্রস্তুত করা হয়, যাতে শিক্ষার্থী নিজে ,তার পরিবার, প্রতিবেশী, দেশ-বিদেশের সর্বস্তরে উম্মত দুনিয়া ও আখিরাতে সফলতা লাভ করতে পারে।
“আমরা বিশেষভাবে আমলের উদ্দেশ্যে সু-শিক্ষার মহত্ত্ব বোধ করি, যেটি শিক্ষার্থীদের উন্নত চরিত্র গঠন এবং নৈতিক মূল্যাবোধকে জাগ্রত করবে। যাতে শিক্ষার্থী সৎ, দ্বীনদার ও ভালো মানুষ হয়ে দেশকে একটা উন্নত জাতি উপহার দিতে পারে।
আমার আশা ও বিশ্বাস অত্র আবেদা-নূর ফাযিল মাদ্রাসাটি দেশ ও জাতির প্রকৃত কল্যান বয়ে আনবে। এবং বিশ্বে একটি উন্নত রাষ্ট্র ও জাতি গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে।
সবার দোয়া ও আন্তরিক পরামর্শ কামনা করছি।
অধ্যক্ষ
আবেদা-নূর ফাযিল মাদ্রাসা
গল্লাই,চান্দিনা, কুমিল্লা।